| বইয়ের নাম | সুন্দরবনে সাত বৎসর |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনা | মাটিগন্ধা |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
মাঘ মাসে মকর-সংক্রান্তি সাগর-দ্বীপে প্রতি বৎসরই একটি খুব বড় রকমের মেলা বসিয়ে থাকে। মকর-সংক্রান্তিতে গঙ্গাসাগর-স্নান করিতে তখন নানা দেশের লোক আসিয়া জড়ো হয়। এই স্থানে সমুদ্রের গঙ্গার মিলন হইয়াছে, এইজন্য ইহা একটি তীর্থস্থান। প্রতি বৎসর হাজার হাজার লোক বাঙ্গলা, বিহার, উড়িষ্যা এবং নেপাল ও পাঞ্জাব প্রভৃতির দূর দেশ হইতেও এইখানে এই যোগ উপলক্ষে আসিয়া থাকে। বহু সাধু-সন্ন্যাসীরও সমাগম হয় এবং মেলায় নানা দেশ হইতে ব্যবসায়ী লোক আসিয়া উপস্থিত হয়।
সমুদ্রতীরে বিস্তীর্ণ বালুকারাশির উপর এই বৃহৎ মেলাটি বসিয়া থাকে । তীর্থের কাজে তিন দিনের বেশি লাগে না বটে, কিন্তু মেলাটি চলে অনেক দিন। যাত্রীরা ভোরে উঠিয়া সাগরে স্নান করে; তারপর পঞ্চরত্ন দিয়া সাগরের পূজা করিয়া কপিল মুনির মন্দিরে গিয়া মুনির প্রতিমূর্তি দর্শন করে এবং সেখানেও পূজা দেয়। মন্দিরের বাহিরে একটি বটগাছ আছে, তাহার তলায় রাম এবং হনুমানের মূর্তি এবং কপিল মুনিরও একটি মূর্তি দেখিতে পাওয়া যায়। মন্দিরের পিছনে একটি কুণ্ডে আছে, তাহার নাম সীতা-কুণ্ডে । যাত্রীরা পাাদিগকে পয়সা দিয়া এই কুরে এক বিন্দু জল প্রত্যেকেই পান করিয়া থাকে। কপিল মুনির মন্দিরের ভিতর যাইতেও প্রত্যেক যাত্রীকে চারি আনা করিয়া দিতে হয়।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।