banner image
40% ছাড়

আদর্শ হিন্দু হোটেল hardcover

  • | (1 review)

লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৳350.00 ৳ 210.00 ইনস্ট্যান্ট ৳ 140.00 সেভ করুন (40% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: Premium Publications

সংস্করণ: 2024

সাব ক্যাটাগরি: Novel

পৃষ্ঠা সংখ্যা: 200


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম আদর্শ হিন্দু হোটেল
ক্যাটাগরি Literature & Fiction
লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রকাশনা Premium Publications
পৃষ্ঠা সংখ্যা 200
সংস্করণ 2024
ভাষা Bangla

আদর্শ হিন্দু হোটেল (পেপারব্যাক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রকৃতি নিজেই চরিত্র। প্রাণময়। কিন্তু আদর্শ হিন্দু-হোটেল-এ মানুষের জীবনই প্রধান ও প্রখর হয়ে উঠেছে। এই উপন্যাসের প্রধান চরিত্র হাজারি নিপীড়িত হয়, মিথ্যা চুরির অপবাদে পর্যুদস্ত হয়। তবু সে স্বপ্ন দেখে। খুব ব্যস্ত একটি রেলস্টেশন আর তার কাছে একটি ভাতের হোটেল, মূল ঘটনা এখানেই। শারীরিক কষ্ট, অনাদর আর অপমানে ক্লান্ত হাজারি তার সামান্য অবকাশ পার করে না সহকর্মী রতনঠাকুরের মতো গা এলিয়ে দিয়ে বা স্টেশনের ব্যস্ততা দেখে। সে চলে যায় চূর্ণী নদীর ধারের ঠাকুরবাড়িতে, কিংবা রাধাবল্লভ-তলায় নাটমন্দিরের নিভৃতিতে। স্বপ্ন দেখে ভবিষ্যতের। এমন কিছু উচ্চাশা নয় তার।
হোটেলে কাজ করতে করতে সে গ্রাহক-ঠকানো দেখে। ডাল কম পড়লে তাতে ফ্যান মিশিয়ে দেয়, বাসী মাছ কড়া করে ভেজে চালিয়ে দেয় পরের দিন। এগুলো তার সরল মনকে আলোড়িত করেছে। সে ভেবেছে নিজেই একটা হোটেল করবে। সে হোটেলে এমন লোক-ঠকানো কাজ সে করবে না। সে হোটেল করেছে, জীবনে সাফল্য এসেছে, কিন্তু তার সরল সাধারণ মনটি হারিয়ে যায়নি। ব্যবসায়িক সাফল্য কিংবা বোম্বাইয়ের ডাক তাকে বিচলিত করেনি; বিচলিত করেছে তার প্রতিপক্ষ পদ্মদিদির প্রণতি : বিদায়বেলায় তার পা ছুঁয়ে তাকে প্রণাম করে যাওয়া। এই প্রণতিই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই উপন্যাস তাঁর পক্ষেই লেখা সম্ভব, যিনি তাঁর দেশটিকে চোখ খুলে দেখেছেন, ভালোবেসেছেন; তার সূক্ষ্মাতিসূক্ষ্ম নানা দিক গভীরভাবে উপলব্ধি করেছেন।

গ্রাহকের রিভিউ তালিকা

  • | (1 review)
default-comment-thumb

Hoorain

যারা নিজের যোগ্যতা কে কাজে লাগাতে চান এটা পড়তে পারেন। অনুপ্রেরণামূলক বই। এক কথাই অসাধারণ লিখনি। 💖

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।