বাংলা সাহিত্যে প্রকৃতি, নান্দনিকতা, নিসর্গ, আর গ্রাম্য জীবনকে কেউ যদি সবচেয়ে নিখুঁতভাবে সাহিত্যে ফুটিয়ে তুলে আনেন, তিনি বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়। চরিত্রের উপস্থাপন, অতুলনীয় গদ্য আর দৈনন্দিন জীবনকে বাস্তবিকভাবে সাহিত্যে তুলে আনা থেকে ভাষার অপরূপ উপস্থাপন সবকিছু মিলিয়ে তার লেখা বিশেষ স্থান দখল করে নিয়েছে বাংলা সাহিত্যে। বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়কে নিঃসন্দেহে বলা যায় প্রকৃতির জীবন শিল্পী। বাংলা কথাসাহিত্যের ব্যাপ্তিতে যার তুলনা পাওয়া ভার। তার অসংখ্য কালজয়ী গল্পের মধ্যে গল্পগুলো ছোটোদের অন্যতম। এটি শিশ কিশোরদের জন্য লেখা। শিশুদের গল্পের চাহিদা পূরনে বইটি সচেষ্ট হবে।