banner image
38% ছাড়
img

ইসলাম ও আমাদের জীবন-৭: মন্দ চরিত্র ও তার সংশোধন hardcover

লেখক: শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

৳440.00 ৳ 273.00 ইনস্ট্যান্ট ৳ 167.00 সেভ করুন (38% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Religious Books

প্রকাশনী: Maktabatul Ashraf

সংস্করণ: 2015

সাব ক্যাটাগরি: Islamic self-development books

পৃষ্ঠা সংখ্যা: 408


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম ইসলাম ও আমাদের জীবন-৭: মন্দ চরিত্র ও তার সংশোধন
ক্যাটাগরি Religious Books
লেখক শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
প্রকাশনা Maktabatul Ashraf
পৃষ্ঠা সংখ্যা 408
সংস্করণ 2015
ভাষা Bangla
ইসলাম এক পরিপূর্ণ দীন
আমরা কেবল নামায-রোযাকেই দীন মনে করি । আল্লাহ তা'আলাই জানেন কোথা থেকে এই ধারণা আমাদের অন্তরে ঢুকে পড়েছে । কেউ নামায পড়ল, রোযা রাখল এবং এসবের প্রতি যত্নবান থাকল, ব্যস এতেই সে পাক্কা মুসলিম হয়ে গেল । তার যেন করণীয় আর কিছুই নেই । এখন বাজারে গেলে মিথ্যা, ধোঁকা, প্রতারণা কোন কিছুতেই কোন বাধা নেই । হালাল-হারামে কোন ভেদাভেদ নেই । কিভাবে টাকা হাতে আসছে, সম্পদের মালিক হচ্ছে তার কোন চিন্তা নেই । জবান লাগামহীন । আমানত লোপাট । ওয়াদারক্ষারও কোন দায় নেই । নামায-রোযা যখন ঠিক-ঠিক চলছে, তখন আর কিসের দরকার? ইসলাম সম্পর্কে এরূপ চিন্তাধারা নিতান্তই ভুল এবং খুবই বিপজ্জনক । নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম জানাচ্ছেন, এরূপ লোক যতই নামায পড়ুক ও রোযা রাখুক, সে মুসলিম নামের উপযুক্ত নয় । তাকে কাফের বলা হবে না সেটা ভিন্ন কথা, যেহেতু কাউকে কাফের ফতোয়া দেওয়া খুব সহজ ব্যাপার নয়, তা কাফের নাই বলা হোক এবং ইসলামের পরিমণ্ডল থেকে তাকে খারিজ নাই করা হোক, কিন্তু কাজ সে করছে কাফের ও মুনাফিকদেরই মত ।
তো হাদীছে মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা ও আমানতের খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলা হয়েছে। এবার আমরা এ বিষয় তিনটির অল্প- বিস্তর ব্যাখ্যা পেশ করতে চাচ্ছি। কেননা বর্তমানে এ তিনটি সম্পর্কে মানুষের ভাবনা খুবই সীমিত ও সংকীর্ণ হয়ে গেছে, অথচ বাস্তবিক পক্ষে এর মর্ম ও পরিমণ্ডল অনেক বিস্তৃত । তাই বিষয়টা খুলে বলার প্রযোজন রয়েছে ।
মিথ্যা সম্পর্কে জাহিলী যুগের ধারণা
মিথ্যা বলা হারাম । এমনই কঠিন হারাম যে, অতীতের কোনও ধর্মে এর বৈধতা ছিল না । কোনও জাতির কাছে এটা পসন্দনীয় ছিল না । জাতি-ধর্ম নির্বিশেষে সকলের কাছেই এটা হারাম ছিল ।...

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।