| বইয়ের নাম | ভিনদেশি লোককাহিনি (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | আসাদ চৌধুরী |
| প্রকাশনা | Boiudyan |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 2025 |
| ভাষা | Bangla |
এক ছিলেন রাজা । তার ছিল ভারি গল্প শোনার শখ। এমন দিন যায় না যে, রাজা গল্প না শুনে ঘুমুতে গেছেন। নিজের দেশ বা ভিন্ন দেশ— কোনো বাছ- বিচার নেই, তামাম দুনিয়ার সেরা সেরা কথকদের তার দরবারে সমাদর করে নিয়ে আসতেন। কিন্তু রাজার একটা বদ অভ্যাস ছিল খুবই, কী? না, গল্প শুনতে শুনতে তার নাক ডাকা শুরু হতো। আর গল্প শোনা শেষ না করেই ঘুমিয়ে পড়তেন। আসলে গল্পদেবীর আশীর্বাদ ছাড়া তো অপর কেউ গল্প করতে পারে না? তাই গল্পদেবী রোজ রাতে রাজাকে এসে গল্প শোনাতেন, আর রাজা মাঝ রাতে ঘুমিয়ে পড়তেন। গল্পদেবী রোজ রাজার এই বদ অভ্যাসের জন্য তার ওপর খুবই রেগে গিয়েছিলেন। তাই রাজার অমাত্যকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ‘রাজা যদি কোনো গল্প শোনেন, তবে তাকে সবটা গল্পই শুনতে হবে। শেষ না করে অসমাপ্ত গল্প শুনতে পারবেন না। যদি গল্পের আধা-আধি জায়গায় ঘুমিয়ে পড়েন, তাহলে গল্পদেবী প্রতিশোধ নেবেন, রাজাকে একেবারে মেরেই ফেলবেন।' রাজা অমাত্যের কথা শুনে কথা দিলেন, আর কখনো এমনটি হবে না । পরের বার তিনি পুরো গল্পই শুনবেন। তবে কি না একেই বলে অভ্যাস, রাজপ্রাসাদে একজন কথক এসেছেন, গল্পও শুরু করেছেন। কিন্তু ঘুমে রাজার চোখ ভারী হয়ে উঠল। সেই সভাসদ শান্তভাবে কথা বলে রাজাকে সজাগ রাখতে চাইলেন, কিন্তু তার সব চেষ্টা জলে গেল, রাজা এক সময় টুক করে ঘুমিয়ে পড়লেন ।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।