| বইয়ের নাম | বাংলাদেশ সিভিল সার্ভিসের ইতিহাস |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | এ কে এম আবদুল আউয়াল মজুমদার |
| প্রকাশনা | sovaprokash |
| পৃষ্ঠা সংখ্যা | 544 |
| সংস্করণ | 2022 |
| ভাষা | Bangla |
ইতিহাস যেকোনো সমাজের, যেকোনো বিষয়ের শিকড়ের তথ্য-উপাত্ত, গৌরব-গ্লানি, অর্জন-বিসর্জন ইত্যাদি সংরক্ষণ করে। ইতিহাস নতুন প্রজন্মকে অতীত ঐতিহ্য, সফলতা ও ব্যর্থতার সন্ধান দেয়। ইতিহাস নবীনদের হৃদিপদ্ম হিসেবে উদ্ভাসিত করে। আবার কখনো তাদের মননকে বেদনার্ত করে তোলে। ইতিহাস মনশ্চক্ষু খুলে দেওয়ার এবং মনশ্চাঞ্চল্য সৃষ্টি করার উৎসরূপে কাজ করে। ইতিহাস মনস্বী। ইতিহাসকে বাদ দিয়ে রাষ্ট্র, সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও জীবন অচল। ইতিহাসের শিক্ষা ও অনুজ্ঞা মানবজীবনের সম্মুখগমনের চালিকাশক্তি। ইতিহাসের ভালোমন্দ চর্চার মাধ্যমেই ঘটানো যায় মনোজগতের বিকাশ, লাভ করা যায় সঠিক পথের সন্ধান এবং গ্রহণ করা যায় যথাযথ উদ্যোগ। ইতিহাস না পড়লে এবং ইতিহাস থেকে সঠিক শিক্ষা না নিলে খাঁটি মানুষ হওয়া যায় না ।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।